সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

দুমকিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

হোম » পটুয়াখালী » দুমকিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


দুমকিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন ও সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম।

 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীশিক্ষার প্রসার এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বক্তারা বলেন, কন্যাশিশুদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১২ ● ২২ বার পঠিত