শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

পিরোজপুরে বাচ্চু ও মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় দোয়া

হোম » পিরোজপুর » পিরোজপুরে বাচ্চু ও মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় দোয়া
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে বাচ্চু ও মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা বাচ্চু শেখ ও জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখের রুহের মাগফিরাত কামনায় শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) মাগরিবের নামাজের পর শহরের বাইপাস সড়কে পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

পিরোজপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. শাহীন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নাজিবুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি এমদাদুল খান মামুন, কৃষকদলের সদর থানা শাখার সভাপতি আতিকুর রহমান পারভেজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।

 

বাচ্চু শেখ পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছিলেন। মিজান শেখ জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:২৭ ● ২১ বার পঠিত