শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো, সমাজ নষ্ট করা: এমপি খোকন তালুকদার
হোম » রাজনীতি » বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো, সমাজ নষ্ট করা: এমপি খোকন তালুকদার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা ছড়ানো ও সমাজকে নষ্ট করার চেষ্টার অভিযোগ করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
খোকন তালুকদার বলেন, ‘আমাদের দেশে এমন এক বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা ছড়ানো যায় এবং সমাজকে নষ্ট করা যায়।’
তিনি আরও বলেন, ‘ফুটপাতে বেশি দোকান বসলে তারা যেমন প্রতিবাদ করে, তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ শুরু করে।’
সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।
বাংলাদেশ সময়: ১৯:২১:২৪ ● ২৭ বার পঠিত
