শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
কয়রায় ৩০০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
হোম » খুলনা » কয়রায় ৩০০ অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় কয়রা দারুস সুন্নাহ মহিলা দাখিল মাদরাসা মাঠে সংস্থাটির জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি আটা, ২ কেজি লবণ, চার প্যাকেট নুডলস, ১ কেজি চিড়া ও ১ কেজি খেজুর।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রতিনিধি এসএ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম, সংস্থাটির প্রশাসন ও কমপ্লায়েন্স ব্যবস্থাপক কাজী মো. আবু সুফিয়ান, অফিস নির্বাহী শিবলী এবং যশোর অঞ্চলের প্রতিনিধি নাজমুল হোসেন।
এ ছাড়া কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সহসভাপতি মো. হাফিজুর রহমান ও গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রায়হান কবির এবং ডা. জিন্নাত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। উপকূলীয় অঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তা, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন উপকূলীয় জেলায় খাদ্যসামগ্রী, সুপেয় পানি, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৩০ ● ২৬ বার পঠিত
