শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার
হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের একজনের বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ভান্ডারিয়া উপজেলার মধ্য ভান্ডারিয়া ও জামিরতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার সরদার (৪৫) মধ্য ভান্ডারিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জলিল সরদার। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৬টি মাদক মামলা রয়েছে এবং তিনি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
অপর গ্রেপ্তার ব্যক্তি লাভলু সাইফুল মুন্সি। তিনি উপজেলার জামিরতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বাবুল মুন্সি। রাত আড়াইটার দিকে জামিরতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত একটি পরোয়ানাসহ আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৬ ● ১৯ বার পঠিত
