বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬

গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককে বিদায় সংবর্ধনা

হোম » বরিশাল » গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককে বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেককে বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক চাকরি থেকে অবসরে যাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গৌরনদী পৌরসভা থেকে অবসরে যান তিনি। একই দিন পৌরসভার সভাকক্ষে তার সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার সহায়ক সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বাদশা মিয়াসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেকের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০:৪২:৩৬ ● ৩৭ বার পঠিত