বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

অবরোধ শুরুর আগ মুহূর্তে পটুয়াখালীর বাজারগুলোতে মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

হোম » জেলে-মৎস্য » অবরোধ শুরুর আগ মুহূর্তে পটুয়াখালীর বাজারগুলোতে মাইকিং করে ইলিশ বিক্রির ধুম
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬


 

অবরোধ শুরুর আগ মুহূর্তে পটুয়াখালীর বাজারগুলোতে মাইকিং করে ইলিশ বিক্রির ধুম

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

মধ্যরাত থেকে ইলিশ ধরায় শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। অবরোধ শুরুর আগ মুহূর্তে পটুয়াখালীর অন্তত ৩০টি মাছের বাজারে মাইকিং করে চলছে ইলিশ বিক্রি। বুধবার সন্ধ্যার পর থেকেই বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।

 

রাত ১২টার পর ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। তাই নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে ইলিশ কিনতে বাজারগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

 

উপকূলীয় এলাকায় সাধারণত সন্ধ্যার পর মাছের বাজারগুলোতে বেচাকেনা কমে গেলেও বুধবার সন্ধ্যার পর ছিল ভিন্ন চিত্র। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে বাজারগুলো। তবে ইলিশের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

 

বাজারগুলোতে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা এবং জাটকা ইলিশ ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে।

বাংলাদেশ সময়: ২১:৫৯:১১ ● ২৮ বার পঠিত