বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক
হোম » পটুয়াখালী » মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে মহিপুর থানার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহিদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
তবে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৪/৭-১০-২৬। বুধবার (৭ অক্টোবর) তাকে কলাপাড়া উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫৪ ● ৫৬ বার পঠিত
