মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক সবুজকে হাতকড়া: বরগুনায় এসআই প্রত্যাহার
হোম » বরগুনা » সাংবাদিক সবুজকে হাতকড়া: বরগুনায় এসআই প্রত্যাহার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনায় সাংবাদিক আসাদুল হক সবুজকে গ্রেপ্তারের সময় পিচমোড়া করে হাতকড়া পরানোর ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। কমিটিকে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) এসআই হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা এ তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি এক দিন পিছিয়েছে। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও বাদীর উপস্থিতিতে শুনানির জন্য বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত।
গত ১ অক্টোবর রাতে ওই মামলায় আসাদ সবুজকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁকে ছাড়াও আরও ১৩ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের সময় সাংবাদিক সবুজকে হাতকড়া পরানো এবং পুলিশের আচরণের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০১:০৯ ● ৪০ বার পঠিত
