মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম উত্তর করফা গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তর করফা এলাকায় অভিযান চালায়। এ সময় রেজাউল করিমের বসতঘরের সামনে ফাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেছারাবাদ থানায় মামলা করা হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। বিভিন্ন এলাকা থেকে মাদক এনে তিনি স্থানীয়ভাবে খুচরা বিক্রি করতেন বলেও দাবি করেন তারা।

 

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আল মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল করফা এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫৯ ● ৩০ বার পঠিত