মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

কালকিনিতে ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

হোম » ঢাকা » কালকিনিতে ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


কালকিনিতে ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

 

 

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুদের দায়ে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

 

সোমবার উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মাদের প্রতিষ্ঠান হাফিজা ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদিত সীমার অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মজুদ করা ১৪০ বস্তা সার জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সারপ্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪১:১০ ● ৩৬ বার পঠিত