সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
গৌরনদীতে মাহিন্দ্র-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত
হোম » বরিশাল » গৌরনদীতে মাহিন্দ্র-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে মাহিন্দ্র ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে খাদিজা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা খাতুন গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর গ্রামের মৃত খালেক সরদারের স্ত্রী। তিনি ঘটনাস্থলেই মারা যান।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ মিজানুর রহমান জানান, কাসেমাবাদ এলাকায় মাহিন্দ্র ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:০৪:২৯ ● ৫০ বার পঠিত
