সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘পায়রা’য় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক নূরুল হক ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসুল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ-চায়না টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, ধানখালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহামুদা খানম, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ও চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জালাল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো. আল মামুন এবং মোয়াজ্জেমপুর ছালিহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. নজরুল ইসলাম।
বক্তারা শিক্ষকদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৯:৫৮:১০ ● ২৩ বার পঠিত
