রবিবার ● ৪ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

হোম » ঝালকাঠী » কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
রবিবার ● ৪ অক্টোবর ২০২৬


 

কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় উপপরিদর্শক সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল পাটিখালঘাটা ইউনিয়নে অভিযান চালায়।

 

অভিযানে সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘর থেকে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

ডিবির উপপরিদর্শক সুজন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা করা হয়েছে। পরে রবিবার (৪ অক্টোবর) সকালে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৩৫:২৭ ● ২২ বার পঠিত