শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
গৌরনদীর নলচিড়া ইউনিয়নে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
হোম » রাজনীতি » গৌরনদীর নলচিড়া ইউনিয়নে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় নলচিড়া ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএফএম জামাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। প্রধান বক্তা ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন।
এ ছাড়া সভায় চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আকবার মোল্লা, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন আবু বকর গাজী, মো. জামাল উদ্দিন ফকির, মো. সাইয়েদুল আলম সেঁন্টু খান, মো. শামিম আহমেদ, মো. কামরুজ্জামান খোকন, মো. হারুন সিকদার, মো. শাহে আলম হাওলাদার, কে এম আনোয়ার হোসেন বাদল ও মো. ফুয়াদ হোসেন এ্যনি।
বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে প্রার্থী করা হবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৫:২৮:১৬ ● ১২ বার পঠিত
