শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত- ৩
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত- ৩
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাড়ি ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিককে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজন পথচারীকে চাপা দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক সজিব, আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৩১ ● ২৪ বার পঠিত
