শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
মেহেন্দিগঞ্জে নদীভাঙনে গৃহহীনদের মাঝে চাউল বিতরণ
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে নদীভাঙনে গৃহহীনদের মাঝে চাউল বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে নদীভাঙনে গৃহহীন ও অসহায় মানুষের মাঝে জিআর চাউল বিতরণ করেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় সংসদ সদস্যের জন্য বরাদ্দ করা চাউল প্রায় দুইশ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিক এলাহী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ।
এ ছাড়া ভাষানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৪ ● ২৫ বার পঠিত
