বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হোম » রাজনীতি » গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

গলাচিপায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান ও পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খানসহ দলীয় নেতারা।

 

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০০ ● ৩৩ বার পঠিত