বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬

আ.লীগের নৈরাজ্য-গুপ্ত তৎপরতার প্রতিবাদে নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ

হোম » রাজনীতি » আ.লীগের নৈরাজ্য-গুপ্ত তৎপরতার প্রতিবাদে নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬


 

আওয়ামী লীগের নৈরাজ্য-গুপ্ত তৎপরতার প্রতিবাদে নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. এম. ফয়সালের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে নলছিটি উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

 

উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুজন গাজী, উপজেলা ছাত্রদল নেতা তুহিন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, নলছিটি পৌর ছাত্রদলের সাবেক কমিটির সদস্য সোয়েব, কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ রানা, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ, মোল্লারহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জায়েদ বেপারী, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর মল্লিক, কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদল নেতা হিমেল, ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক সৈকত এবং নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাইন সাদাফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা দেশবিরোধী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪:১২:০৮ ● ২৯ বার পঠিত