বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬

কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

হোম » শোক-মৃত্যুবার্ষিকী » কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬


 

কমরেড মোসাদ্দেক হোসেন স্বপন। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক

 

বিশিষ্ট শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

 

মঙ্গলবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান বলেন, শ্রমিক কৃষক সমাজবাদী দলের সভাপতি ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে দেশের মানুষ একজন শ্রমিকবান্ধব, নিবেদিতপ্রাণ ও সংগ্রামী নেতাকে হারিয়েছে।

 

আকবর খান বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য মোসাদ্দেক হোসেন স্বপনের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের অবদান শ্রমিক আন্দোলনের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

 

বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে প্রয়াত মোসাদ্দেক হোসেন স্বপনের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৭:২৭ ● ৬০ বার পঠিত