মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে ইউএনওর কাছে দুই মাদকাসক্তের আত্মসমর্পণ
হোম » বরিশাল » গৌরনদীতে ইউএনওর কাছে দুই মাদকাসক্তের আত্মসমর্পণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের কাছে আত্মসমর্পণ করেছেন দুই মাদকাসক্ত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে মোঃ ইউসুফ বেপারী ও মোঃ হামেদ সরদারের ছেলে মোঃ জহির সরদার।
খাঞ্জাপুর মাদক নির্মূল পরিষদের সভাপতি এ কে এম মহিউদ্দিন খোকনের নেতৃত্বে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আত্মসমর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তরিকুল ইসলাম কাফি, মোঃ নাসির উদ্দিন সরদার, মোহাম্মদ কামাল হাওলাদার, মোঃ মাইনুল ইসলাম মানু, মোঃ মাসুম সরদার, সুভ খান, মোঃ ইলিয়াস সরদার, মোঃ ইনাম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল সরদার ও মোঃ মুন্না শিকদার।
আত্মসমর্পণকারীরা মাদক থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়ভাবে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও সংসার পরিচালনায় সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম তিন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২২:৪০:১৬ ● ৩৮ বার পঠিত
