মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
কালকিনিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
হোম » ঢাকা » কালকিনিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে কিশোর গ্যাং, মাদক, চুরি ও নদীভাঙনসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, নদীভাঙন, চুরি এবং মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামান, আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪:২২:৩২ ● ২৬ বার পঠিত
