মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

হোম » খুলনা » কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।

 

উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি আ.ব.ম. আব্দুল মালেক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।

 

হেলভেটাস বাংলাদেশের সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এম কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা প্রকাশ মল্লিক ও সহকারী সমবায় কর্মকর্তা তোরাব আলী।

 

এ ছাড়া বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন ও তরিকুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, শান্তুনু অধিকারী, বাশিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুচ্ছায়াদাত ও শাহানারা জামাল, এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু ও আলতাফ হোসেন, উপজেলা যুব ফোরামের সদস্য রাসেল আহম্মেদ ও খাদিজা সুলতানা সাথী, উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মোল্ল্যা মনিরুজ্জামান এবং সদস্য আশিকুজ্জামান, শাহ আলম ও স্বপ্না মণ্ডল।

 

সভায় উপজেলা সিএসও নেটওয়ার্কের কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৪৬ ● ২৩ বার পঠিত