সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
নলছিটিতে যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
হোম » ঝালকাঠী » নলছিটিতে যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের ‘গুপ্ত তৎপরতার’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নলছিটি চায়না মাঠ থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ।’ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন। বক্তব্য দেন সদস্যসচিব পলাশ সজ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাভলু সিকদার, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শিমুল, শহর যুবদলের আহ্বায়ক রুস্তম শরিফ, সদস্যসচিব সালাউদ্দিন রাজন, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি ও সাইফুল ইসলাম রাজিব।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২১:২০ ● ২১ বার পঠিত
