সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

হোম » ঝালকাঠী » নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি- ডেঙ্গু প্রতিরোধ করি’- এই স্লোগান সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নলছিটি পৌর ছাত্রদল।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ প্রচারণা চালানো হয়। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর উদ্যোগে কর্মসূচিটি পরিচালিত হয়।

 

প্রচারণাকালে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়। ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, বোতল ও ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে সতর্ক করা হয়।

 

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব বলেও প্রচারণায় জানানো হয়।

 

এ সময় ‘পানি জমতে দেবেন না, মশাকে জন্মাতে দেবেন না’, ‘নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন’- এ ধরনের বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪২:১২ ● ২৫ বার পঠিত