সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে পরী রানী হাজরা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
হোম » ঢাকা » গোপালগঞ্জে পরী রানী হাজরা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রামের বৃদ্ধা পরী রানী হাজরা হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্বজনরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতপাড় বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক জোড়া স্বর্ণের কানের দুলের লোভে পরী রানী হাজরাকে হত্যা করা হয়। তাদের দাবি, উৎপল বিশ্বাস ও বর্ষা বিশ্বাস এ হত্যাকাণ্ডে জড়িত। হত্যার পর লাশ কয়েক দিন ঘরের মধ্যে লুকিয়ে রাখা হয়। পরে বাড়ির পাশের পাটক্ষেতে লাশ ফেলে যায় তারা।
বক্তারা বলেন, এ ঘটনায় বর্ষা বিশ্বাস গ্রেপ্তার হলেও প্রধান আসামি উৎপল বিশ্বাস এখনো পলাতক। তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর পরী রানী হাজরাকে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের ছেলে মৃণাল হাজরা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিনজন ও একজন অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার হয়েছেন বলে জানানো হয়েছে। প্রধান আসামি উৎপল বিশ্বাস পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:২৮:১৪ ● ২৩ বার পঠিত
