সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম » বরিশাল » গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গৌরনদীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার (পিএএ) এবং ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ। এছাড়া সিটি (নার্ক), নেপাল বি. সি. এস (প্রাণিসম্পদ)সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরসহ অন্যান্য প্রাণীর টিকাদান এবং মানুষ ও প্রাণীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, সময়মতো টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। আক্রান্ত বা সন্দেহভাজন প্রাণীর সংস্পর্শে এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১২:৩৯:১৫ ● ২৯ বার পঠিত