রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুই অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বরিয়ালী গ্রামের মনিরুল ইসলাম (২৫) ও হৃদয় সন্যামতকে (২৫) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ওই অভিযান শেষে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় ধাওয়া করে আরও দুজনকে আটক করা হয়।

 

আটক দুজন হলেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, গৌরনদীর টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হীরা মাঝির কাছ থেকে তারা ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছেন। পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক ব্যবহার করে মোটরসাইকেলে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন।

 

পরে পুলিশ বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১১:৫৩ ● ২৭ বার পঠিত