শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

হোম » ভোলা » মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাঁধেরহাট বাজারে একটি দোকানের পেছনে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আটক দুই যুবক হলেন- শুভ (২১) ও শামীম (২১)। তাদের মধ্যে শুভ হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের এবং শামীম সোনারচর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে বাঁধেরহাট বাজারে একটি দোকানের পেছনে বসে ইয়াবা সেবন করছিলেন শুভ ও শামীম। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:০৬ ● ২৫ বার পঠিত