শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬


 

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:২০ ● ২৬ বার পঠিত