শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীর দুই মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস এমপি স্বপনের
হোম » বরিশাল » গৌরনদীর দুই মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস এমপি স্বপনের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী বন্দরের থানা মসজিদ ও সাব-রেজিস্ট্রি মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার জহির উদ্দিন স্বপন এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মসজিদ দুটির উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় চলমান কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক হাসান রাসেল এবং উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জহির উদ্দিন স্বপন তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং শিগগিরই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০৭:০৫ ● ২৩ বার পঠিত
