বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


 

কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

কুয়াকাটায় নির্মাণাধীন ভবনের সামনে পাকা সড়কে দাঁড়িয়ে ছিলেন দুই ব্যক্তি। পুলিশের অভিযানে সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যান্ডি আবাসিকের সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার মো. দুলাল হাওলাদার (৩৮) ও মো. ইউসুফ হাওলাদার (২৫)। পুলিশ দুলালকে চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে।

 

পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা পাওয়া যায়। দুলাল হাওলাদারের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদকবিরোধী অভিযানে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২১:৩৮:৩৯ ● ৩৪ বার পঠিত