বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়
হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভান্ডারিয়ায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংগঠন রূপান্তরের ‘সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার সুমার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মঈনুল হাসান, রূপান্তরের প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, শিক্ষক নয়ন পাল ও যুব সংগঠক সালমান খান বাদশাহসহ অনেকে।
কর্মশালায় সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং দূষণ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংগঠন ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় বাড়িয়ে সুন্দরবন ইমপ্যাক্ট জোনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বনজীবী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:২১:৩৮ ● ১২ বার পঠিত
