বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হোম » ঢাকা » কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মাদারীপুরের কালকিনিতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

আয়োজকেরা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও দর্শন তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৪ ● ২৩ বার পঠিত