বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর

হোম » খুলনা » কয়রায় ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় ফেইথ ইন অ্যাকশন বাংলাদেশের বাস্তবায়নে এবং কাইন্ডার নট হিলফে জার্মানির সহযোগিতায় পরিচালিত ‘মুক্তির জন্য রূপান্তর’ প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার আনসার ভিডিপি প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেইথ ইন অ্যাকশন বাংলাদেশের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্যর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেইথ ইন অ্যাকশন বাংলাদেশের প্রোগ্রাম সমন্বয়ক তিমন বাড়ৈ।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘ফেইথ ইন অ্যাকশন দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, টেকসই সমাজ গঠন ও শিশু সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত সাফল্য ও ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় কমিটি ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকাভিত্তিক যেকোনো উন্নয়ন ও মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

 

অনুষ্ঠানে প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ‘মুক্তির জন্য রূপান্তর’ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জাহান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি. এম. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক।

 

এ ছাড়া বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা আইজ্যাক শিমুল হালদার ও জান্নাতুল রওজা বাহা, কয়রার বিবাহ নিবন্ধক কাজী দ্বীন মোহাম্মদ, ফেডারেশনের সভাপতি রিংকু বালা, প্রত্যাশা জনসংগঠনের সহসভাপতি পিয়ারা বেগম ও এমভিওর উপদেষ্টা এনামুল হক।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, জনসংগঠন ও শিশু সুরক্ষা কমিটির সদস্য, উপদেষ্টা কমিটির সদস্য, দাতা সংস্থার প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩১ ● ২৮ বার পঠিত