মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা, ছেলে জেলহাজতে

হোম » পিরোজপুর » মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা, ছেলে জেলহাজতে
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা, ছেলে জেলহাজতে

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগরে মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ, মারধর ও ঘরবাড়ির মালামাল ভাঙচুরের অভিযোগে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক গাজী। মামলার পর অভিযুক্ত ছেলে রেজাউল করিম গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেজাউল করিম গাজী মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন বলে অভিযোগ করেন তার বাবা। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

 

এ ঘটনায় আব্দুল খালেক গাজী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩(৫), ৩২৩ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

স্থানীয়রা জানান, রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। তাকে পারিবারিকভাবে একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে রাখা হলেও বাড়িতে ফিরে আবার মাদকাসক্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে ইন্দুরকানি থানার উপপরিদর্শক ওমর সানী বলেন, ‘মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার পিতা মামলা দায়ের করলে রেজাউল করিম গাজীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৬ ● ২৩ বার পঠিত