মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
কালকিনি থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
হোম » ঢাকা » কালকিনি থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি কালকিনি থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী।
পরিদর্শনের শুরুতে অতিরিক্ত ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন। পরে তিনি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি দাপ্তরিক কর্মবণ্টন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে এম এ জলিল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩:১৩:৫০ ● ১৫ বার পঠিত
