সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে তিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

হোম » ঢাকা » কালকিনিতে তিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬


 

কালকিনিতে তিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল এবং অনুমোদন ছাড়া ডেঙ্গু পরীক্ষার কিট রাখার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল গেটের সামনে অবস্থিত গ্রীন লাইফ ফার্মেসি, শিকদার ফার্মেসি ও শেখ ফার্মেসিকে প্রাথমিকভাবে সতর্ক করে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:১৬ ● ২৬ বার পঠিত