সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কর্মী আব্দুল গফফার সানার পদত্যাগ
হোম » রাজনীতি » কয়রায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কর্মী আব্দুল গফফার সানার পদত্যাগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গীলাবাড়ি গ্রামের মৃত মানিক সানার ছেলে আব্দুল গফফার সানা আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল গফফার সানা বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো পদে দায়িত্বে ছিলাম না। একজন কর্মী হিসেবে কাজ করেছি। বর্তমানে বয়সের ভারে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’
এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:০৫:০৪ ● ২৩ বার পঠিত
