শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় সড়ক-ড্রেনের পর সেতু পরিচ্ছন্নতায় কৃষকরা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সড়ক-ড্রেনের পর সেতু পরিচ্ছন্নতায় কৃষকরা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় সড়ক ও ড্রেন পরিচ্ছন্নতার পর এবার আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতু পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন পাঁচ কৃষক। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কৃষক কামাল গাজীর নেতৃত্বে তারা এ অভিযান শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ময়লা-আবর্জনায় সেতুর ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। ড্রেন পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন কৃষকরা। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
কৃষকরা জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে গত ১৪ সেপ্টেম্বর থেকে তাঁরা কলাপাড়া শহরের বিভিন্ন ড্রেন ও সড়ক পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। তাঁদের এ কার্যক্রম আরও ১৫ দিন অব্যাহত থাকবে।
কৃষক কামাল গাজী বলেন, ‘দেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। আমি নিজের খরচে শহর ও সেতু পরিষ্কার করছি। সামনে আরও করব। আমার মতো সবাই এভাবে এগিয়ে এলে সবকিছু সুন্দর থাকবে। রোগবালাই থেকেও রক্ষা পাওয়া যাবে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ‘কামাল গাজী নামের এই কৃষক নিজ উদ্যোগে ও নিজের খরচে পৌর শহর ও কলাপাড়া সেতুর ময়লা পরিষ্কার করায় তাঁকে সাধুবাদ জানাই। আমরাও তাঁকে সহযোগিতা করব।’
বাংলাদেশ সময়: ১৭:২২:৪১ ● ১৯ বার পঠিত
