মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
হোম » ঝালকাঠী » নলছিটি সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অভিযানে কলেজের বিভিন্ন ভবন, খেলার মাঠ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ ও দিকনির্দেশনা দেন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া হায়দার এবং ক্রীড়া শিক্ষক জামাল হাওলাদার।
এ সময় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাতুল গাজী, সিনিয়র সহ-সভাপতি জুবায়ের তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রাতুল শিকদারসহ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৬ ● ১৫ বার পঠিত
