সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬

মহিপুরে ১০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে ১০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ১০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মহিপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিবাগত গভীর রাতে মহিপুরের পানামা বরফ মিলের পূর্ব পাশের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিপুরের ইউসুফপুর গ্রামের মৃত সেকান্দার আলী মাতুব্বরের ছেলে মো. দুলাল মাতুব্বর (৪০) এবং বিপিনপুর গ্রামের আব্দুর রহিম হাওলাদার ওরফে কালুর ছেলে মো. মাসুম হাওলাদার ওরফে মাসুদ (৪৬)।

 

পুলিশ জানায়, এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান চালায়। এ সময় দুলাল মাতুব্বরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় মাদক কেনাবেচায় সহযোগিতার অভিযোগে মাসুম হাওলাদার ওরফে মাসুদকেও গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:১৬ ● ১৪ বার পঠিত