শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

হোম » পটুয়াখালী » দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সারাদেশের মতো পটুয়াখালীর দুমকিতেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

 

সভায় উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন, বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, আইসিটি কর্মকর্তা শমির দাশ, একাডেমিক কর্মকর্তা সফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মোসা. নিপা বেগম, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল গাজী, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকানসহ সংশ্লিষ্টরা।

 

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। একই সঙ্গে উপজেলা শহর, হাটবাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ নিজ ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

 

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৯ ● ২৪ বার পঠিত