শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, জেলে কারাগারে
হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, জেলে কারাগারে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আমিরুল গাইন (৩২) নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে একটি নৌকা, নিষিদ্ধ ভেশাল জাল, অবৈধ কীটনাশকসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির অধীন মান্দারবাড়ি নদীর বাওন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন ও খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। পরে আমিরুল গাইনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৪:১২ ● ১৮ বার পঠিত
