শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পালালেন সহযোগী
হোম » পটুয়াখালী » মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, পালালেন সহযোগী
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ বায়জিদ হাওলাদার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ইদ্রিস আলী ওরফে নুডুলস (৪৭) নামের আরেক ব্যক্তি কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বায়জিদকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বায়জিদ হাওলাদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সঙ্গে থাকা ইদ্রিস আলী পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার বায়জিদ ও পলাতক ইদ্রিস আলীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩১(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটি ১১ সেপ্টেম্বর দায়ের করা হয় এবং মামলা নম্বর ০৭।
মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার জানিয়েছেন, গ্রেপ্তার বায়জিদকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ইদ্রিস আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৪:২৪:৪৬ ● ২৫ বার পঠিত
