শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬
মহিপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের ৩০ দিনের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » মহিপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের ৩০ দিনের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের দায়ে চারজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানাধীন পশ্চিম কুয়াকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়।
পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
অভিযানে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান দল অংশ নেয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৭:০৭:০২ ● ২৩ বার পঠিত
