বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হোম » পটুয়াখালী » গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি মামলায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার উপস্থিত ছিলেন।

 

অভিযানে দোকানগুলোর বৈধ লাইসেন্স, মূল্য তালিকা, সার ও কীটনাশক সংরক্ষণের পদ্ধতি এবং বিক্রয়সংক্রান্ত নীতিমালা যাচাই করা হয়। একই সঙ্গে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়।

 

অভিযানকালে অনিয়মের কারণে একটি মামলা করা হয় এবং এক আসামিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের জন্য মানসম্মত ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে সার ও কীটনাশকের দোকানগুলোতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২১:৪২ ● ২৩ বার পঠিত