বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
হোম » বরিশাল » গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার তিখাসার, সুন্দরদী, কমলাপুর ও মহিষা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরনদী পৌরসভার তিখাসার এলাকার মৃত আবুল হোসেন খানের ছেলে মনিরুজ্জামান খান ওরফে বাবু, সুন্দরদী এলাকার আজিজুল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার, একই এলাকার মৃত আবুল কালামের ছেলে আজিজুল সরদার, কমলাপুর গ্রামের কাবুল হাওলাদারের ছেলে আওলাদ হোসেন, শাহজিরা গ্রামের ইয়াকুব খলিফার ছেলে আরমান খলিফা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালুপুর গ্রামের সহুবুল হকের ছেলে জুয়েল রানা।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। তিখাসার এলাকায় অভিযান চালিয়ে বাবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সুন্দরদী এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ ফয়সাল হাওলাদার ও তাঁর সহযোগী আজিজুল সরদারকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, কমলাপুর এলাকায় আওলাদ হোসেনকে ২০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ এবং মহিষা এলাকায় আরমান খলিফা ও জুয়েল রানাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৫:৪৪ ● ২৩ বার পঠিত
