বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদককারবারি মো. দুলাল হাওলাদার (৩৮) ও তাঁর সহযোগী মো. ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবাসিক হোটেল স্যান্ডি
সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন একটি ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুলাল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, দুলাল হাওলাদারের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ‘মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদককারবারিসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ সময়: ১৯:০৪:২৮ ● ৩৫ বার পঠিত
