বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
বিটিভির দুই শাখায় ‘খ’ শ্রেণিতে উন্নীত পটুয়াখালীর বনি আমিন
হোম » পটুয়াখালী » বিটিভির দুই শাখায় ‘খ’ শ্রেণিতে উন্নীত পটুয়াখালীর বনি আমিন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের কণ্ঠশিল্পী বনি আমিন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আধুনিক গান ও লোকসংগীত - দুই শাখাতেই ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়েছেন। গত ২৩ জুন বিটিভির পৃথক দুটি চিঠির মাধ্যমে তার শ্রেণি উন্নীত করার সিদ্ধান্ত জানানো হয়।
ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত বনি আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন মঞ্চ ও গণমাধ্যমে সংগীত পরিবেশন করে আসছেন। প্রতিভা, নিয়মিত চর্চা ও পরিশ্রমের মাধ্যমে তিনি কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
বিটিভিতে একই সঙ্গে দুটি সংগীত শাখায় শ্রেণি উন্নীত হওয়ার বিষয়টিকে তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ স্বীকৃতিতে পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ও তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন।
শ্রেণি উন্নীত হওয়ার প্রতিক্রিয়ায় বনি আমিন বলেন, ‘এ স্বীকৃতি আমার শিল্পীজীবনের অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত। এ অর্জনের জন্য আমার সংগীতগুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ভবিষ্যতেও সংগীতচর্চার মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা অর্জনের পাশাপাশি পটুয়াখালীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে কাজ করতে চান।
বাংলাদেশ সময়: ১৮:০০:৩২ ● ২৫ বার পঠিত
